বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ধনবাড়ীতে বাঁশের তৈজসপত্র বিক্রি করে সংসার চলে পা হারানো চাঁন মিয়ার

সেপ্টেম্বর ১০, ২০২৬
A A
ধনবাড়ীতে বাঁশের তৈজসপত্র বিক্রি করে সংসার চলে পা হারানো চাঁন মিয়ার

ধনবাড়ীতে বাঁশের তৈজসপত্র বিক্রি করে সংসার চলে পা হারানো চাঁন মিয়ার

৩৯ Views

স্টাফ রিপোর্টার ॥
দশ বছর আগের এক সড়ক দুর্ঘটনা ওলট পালট করে দিয়েছিল চাঁন মিয়ার সাজানো জীবন। ট্রাক্টর দুর্ঘটনায় ডান পা হারিয়ে কর্মক্ষমতা হারিয়েছিলেন তিনি। কিন্তু এরপরেও দমে যাননি তিনি। এক পা হারিয়েও অন্যের কাছে হাত না পেতে বেছে নিয়েছেন পরিশ্রমের পথ। এখন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা হাটে বাঁশের তৈরি তৈজসপত্র বিক্রি করেই চলছে তার তিনজনের অভাবের সংসার। ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট স্যান্ডালপুর এলাকার বাসিন্দা চাঁন মিয়া। সপ্তাহে প্রতি সোমবার ধনবাড়ী বাজারে বাঁশের পসরা সাজিয়ে বসেন তিনি। গ্রামগঞ্জের বাড়ি বাড়ি থেকে ডুলি, কুলা, চালুনি, খাঁচা ও ঝাড়ু সংগ্রহ করে হাটে বিক্রি করেন।

Advertisement

চাঁন মিয়া জানান, প্রতি হাটে ১০ থেকে ১২ হাজার টাকার পণ্য বিক্রি করে তার লাভ থাকে এক হাজার থেকে ১৫শ টাকা। এই সামান্য আয়েই স্ত্রী ও এক কন্যা সন্তানকে নিয়ে কোনোমতে দিন কাটে তার। পা হারানোর পর এই ব্যবসাই আমার একমাত্র ভরসা। আগে বেচাকেনা ভালো থাকলেও এখন প্লাস্টিকের পণ্যের কারণে মানুষ আর বাঁশের জিনিস তেমন কেনে না। সরকারি একটু সহায়তা পাইলে হয়তো পরিবার নিয়া একটু ভালোভাবে চলতে পারতাম।

শুধু চাঁন মিয়া নন, ধনবাড়ী এলাকার অর্ধশতাধিক পরিবার এখনো এই বাঁশ শিল্পের ওপর নির্ভরশীল। তবে প্লাস্টিকের সহজ লভ্যতা আর বাঁশের দাম বেড়ে যাওয়ায় চরম অস্তিত্ব সংকটে পড়েছেন এই কারিগররা। হাটে ধানের ডুলি কিনতে আসা আজাহার আলী বলেন, আমরা ছোটবেলা থেকেই বাঁশের ডুলি বা কুলা ব্যবহার করে আসছি। কিন্তু এখন বাজারে গেলেই প্লাস্টিক দেখা যায়। এভাবে চলতে থাকলে আমাদের এই দেশি ঐতিহ্য একদিন জাদুঘরে চলে যাবে।
পণ্যের বাজার দর যাচাই করে দেখা যায়, মাটি কাটার ডালি ৭০ থেকে ৯০ টাকা, কুলা ৮০ থেকে ১৫০ টাকা এবং মাছ ধরার পলো ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রেতা আকবর হোসেন জানান, এক সময় তিনি প্রচুর পণ্য কিনতেন, কিন্তু এখন লাভের অংক কমে যাওয়ায় দিন যাপন কঠিন হয়ে পড়েছে। কারিগর হযরত আলী আক্ষেপ করে বলেন, এক সময় গ্রামজুড়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশের খুটখাট শব্দ শোনা যেত। নারী-পুরুষ সবাই মিলে কাজ করতেন। এখন সেই ব্যস্ততা নেই। অনেকেই অভাবের তাড়নায় এই পেশা ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছেন।

Advertisement

ধনবাড়ী হাটের ইজারাদার রশিদ জানান, আগে হাটে ২০-৩০টি বাঁশের পণ্যের দোকান বসত, এখন তা কমে ৬-৭টিতে দাঁড়িয়েছে। গ্রামীণ অর্থনীতির এই গুরুত্বপূর্ণ অংশকে টিকিয়ে রাখতে হলে সরকারি পৃষ্ঠপোষকতা ও ঋণ সহায়তা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চাঁন মিয়ার মতো লড়াকু মানুষেরা এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন, তবে তাদের এই লড়াই কতদিন স্থায়ী হবে–তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদধনবাড়ী উপজেলাধনবাড়ীতে বাঁশের তৈজসপত্র বিক্রি করে সংসার চলে পা হারানো চাঁন মিয়ারধোপাখালী ইউনিয়ন
Next Post
সখীপুরে সন্দেহভাজন যুবকের সন্ধানে পুলিশের পুরস্কার ঘোষণা

সখীপুরে সন্দেহভাজন যুবকের সন্ধানে পুলিশের পুরস্কার ঘোষণা

সর্বশেষ সংবাদ

সখীপুরে সন্দেহভাজন যুবকের সন্ধানে পুলিশের পুরস্কার ঘোষণা

সখীপুরে সন্দেহভাজন যুবকের সন্ধানে পুলিশের পুরস্কার ঘোষণা

সেপ্টেম্বর ১০, ২০২৬
ধনবাড়ীতে বাঁশের তৈজসপত্র বিক্রি করে সংসার চলে পা হারানো চাঁন মিয়ার

ধনবাড়ীতে বাঁশের তৈজসপত্র বিক্রি করে সংসার চলে পা হারানো চাঁন মিয়ার

সেপ্টেম্বর ১০, ২০২৬
কালিহাতীতে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনের জেল

কালিহাতীতে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনের জে*ল

সেপ্টেম্বর ৯, ২০২৬
টাঙ্গাইলে ১৪০ জনের মাঝে প্রকল্পের ১৭ লাখ টাকার চেক বিতরণ

টাঙ্গাইলে ১৪০ জনের মাঝে প্রকল্পের ১৭ লাখ টাকার চেক বিতরণ

সেপ্টেম্বর ৯, ২০২৬
গুজব প্রতিহত করতে সবারই সোচ্চার হতে হবে- ওবায়দুল হক নাসির

গুজব প্রতিহত করতে সবারই সোচ্চার হতে হবে- ওবায়দুল হক নাসির

সেপ্টেম্বর ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In