
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
জাতীয় ছাত্রশক্তি টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে মির্জাপুর উপজেলা শাখার আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩ মাসের জন্য এই আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তি টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক আবু আহমেদ শেরশাহ এবং সদস্য সচিব মাহাথীর খান মো: ভাসানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
মির্জাপুর উপজেলা শাখার আংশিক আহবায়ক অনুমোদিত কমিটিতে জুবায়েদ ইসলাম নিঝুমকে আহবায়ক এবং মানিক আহমেদ হিমুকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটিতে গুরুত্বপূর্ণ অন্যান্য পদে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন শাওন, যুগ্ম আহবায়ক মিম আক্তার, সোহান হোসেন, জাহিদ হাসান, নিলয় আহমেদ নাজমুল, আল আমিন হোসেন ও শামীম পারভেজ খান।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রিন্স সোহান, যুগ্ম সদস্য সচিব জাহিদ হোসেন জিতু, রাফি সিকদার, আল আমিন ও নূর মুহাম্মদ। মুখ্য সংগঠক ইমন মিয়া, সংগঠক সামিউল আহমেদ, হৃদয় খান, রাফসান হোসেন শিপলু, ইউসুফ আবদুল্লাহ ও রাসেল মাহমুদ।
এছাড়া কমিটিতে আরও ১৩ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩ মাসের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ করে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।






