
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে “জেলা পর্যায়ে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠা’ শীর্ষক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের আয়োজনে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
নেটওয়ার্কিং সভায় উপস্থিত থেকে আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তর টাঙ্গাইলের উপ পরিচালক জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মামুনুর রহমান, টাঙ্গাইল সদর থানার এসআই প্রতিভা রানী বর্মন, ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী খন্দকার আমিনা রহমান প্রমুখ।
এছাড়াও দলিত, হিজরা ,প্রতিবন্ধী সংস্থা, আদিবাসী, সিভিল সার্জনের প্রতিনিধি, অন্যান্য এনজিও, সাংবাদিক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।






