শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ঘাটাইলের সাগরদিঘী বিনোদন কেন্দ্র মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের নিরাপদ আশ্রয়স্থল

অক্টোবর ৯, ২০২৬
A A
ঘাটাইলের সাগরদিঘী বিনোদন কেন্দ্র মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের নিরাপদ আশ্রয়স্থল

ঘাটাইলের সাগরদিঘী বিনোদন কেন্দ্র মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের নিরাপদ আশ্রয়স্থল

৪১ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী সাগরদিঘী বিনোদন কেন্দ্র এখন মাদকসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এক সময় স্থানীয় বিনোদনপ্রেমীদের একমাত্র বিনোদনের উৎস হয়ে উঠেছিল এই কেন্দ্রটি। কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় এটি এখন মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। দিঘীর পাড় ঘেঁষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় নির্মিত পুরোনো ডাকবাংলোকে কেন্দ্র করে এ বাংলোটিকে দৃষ্টিনন্দন করে একটি বিনোদন কেন্দ্র নির্মাণ করা হয়। নির্মাণের পর স্থানীয় লোকজনের মধ্যে এটি বিনোদনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের জন্য কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয় সচেতন মহলে ব্যাপক সাড়া মেলে। উদ্বোধনের পর দর্শনার্থীদের ভিড় স্থানীয়দের নজর কাড়ে।

Advertisement

সম্প্রতি বিনোদন কেন্দ্রটি মাদকসেবীদের আশ্রয়স্থলে পরিণত হওয়ায় দর্শনার্থীরা মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে মাদকসেবীরা বিনোদন কেন্দ্রের দিঘীকেন্দ্রিক রেস্ট হাউসটির প্রধান ফটকের স্টিলের নেমপ্লেট, তালা ও ব্যানার নষ্ট করে ফেলেছে। পার্ক ও ডাকবাংলোর নির্দিষ্ট স্থানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থাকলেও দুষ্কৃতকারীদের খুঁজে বের করতে কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ চোখে পড়ে না। ফলে মাদকসেবী ও অপরাধীরা নির্ভয়ে বিনোদন কেন্দ্রটি ধ্বংসের পায়তারা করছে।

সরেজমিনে দেখা যায়, বিনোদন কেন্দ্রটিতে তেমন কোনো দর্শনার্থী নেই। কেন্দ্রের একপাশে আড্ডা দিচ্ছে স্থানীয় একদল কিশোর। ডাকবাংলোর পাশে পড়ে আছে পুরোনো দিনের এলজিইডির রাস্তার কাজে ব্যবহৃত একাধিক রোলার, মালবাহী জাহাজের কনটেইনার ও জেনারেটরের মতো ভারী যন্ত্রাংশ। দূর থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা পুরোনো এই স্মৃতি বিজড়িত যন্ত্রাংশের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন। স্মৃতির স্মারক হিসেবে কেউ কেউ ঘুরে ঘুরে দেখছেন এলজিইডির এসব যন্ত্রাংশ আর পুরোনো লাল দালান। বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসা শিশুরাও নতুন অভিজ্ঞতা অর্জন করছে। পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, অনেক প্রত্যাশা নিয়ে মেয়েকে নিয়ে এই বিনোদন কেন্দ্রে ঘুরতে এসেছিলেন। তবে সুস্থ বিনোদনের পরিবর্তে অপ্রত্যাশিত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হচ্ছে। এখানে বখাটে ও মাদকসেবীদের জন্য পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর কোনো পরিবেশ নেই।
সাগরদিঘী কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন জানান, পূর্ব ঘাটাইলের অন্যতম ও গুরুত্বপূর্ণ স্থান সাগরদিঘী। সাগরদিঘী বিনোদন কেন্দ্রটি এই এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখতে হলে সুস্থ বিনোদনের গুরুত্ব অপরিসীম। তাই ঘাটাইল উপজেলা প্রশাসনের পার্কটির প্রতি সুনজর দিয়ে কিশোর গ্যাং ও মাদকমুক্ত একটি নির্মল পরিবেশ সৃষ্টি করা উচিত।

Advertisement

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফ উদ্দিন খান জানান, বিনোদন পার্কে মাদক সেবনের কোনো সুযোগ নেই। তবে স্থানীয় মাদকসেবীরা রেস্ট হাউস এলাকার ভেতরে কীভাবে প্রবেশ করে। তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার নূরী তাসমিন উর্মি জানান, তিনি ইতোমধ্যে সাগরদিঘী বিনোদন কেন্দ্র নিয়ে নানা সমস্যার কথা শুনেছেন। দ্রুত সময়ের মধ্যে পার্কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল উপজেলাঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারঘাটাইলের সাগরদিঘী বিনোদন কেন্দ্র মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের নিরাপদ আশ্রয়স্থলটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদসাগরদিঘী কলেজসাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রসাগরদিঘী বিনোদন কেন্দ্র

সর্বশেষ সংবাদ

ঘাটাইলের সাগরদিঘী বিনোদন কেন্দ্র মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের নিরাপদ আশ্রয়স্থল

ঘাটাইলের সাগরদিঘী বিনোদন কেন্দ্র মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের নিরাপদ আশ্রয়স্থল

অক্টোবর ৯, ২০২৬
সখীপুরের মরিচকুঁড়ি খালে বাঁশের সাঁকোতেই পারাপার দুই ইউনিয়নের মানুষের

সখীপুরের মরিচকুঁড়ি খালে বাঁশের সাঁকোতেই পারাপার দুই ইউনিয়নের মানুষের

অক্টোবর ৯, ২০২৬
টাঙ্গাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

অক্টোবর ৯, ২০২৬
নাগরপুরের দপ্তিয়রে দীর্ঘদিন ধরে বেহাল সারোটিয়া গাজী গ্রামের প্রধান সড়ক

নাগরপুরের দপ্তিয়রে দীর্ঘদিন ধরে বেহাল সারোটিয়া গাজী গ্রামের প্রধান সড়ক

অক্টোবর ৯, ২০২৬
টাঙ্গাইলের বাজারে বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ ও আলুর দাম ॥ বিপাকে ক্রেতারা

টাঙ্গাইলের বাজারে বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ ও আলুর দাম ॥ বিপাকে ক্রেতারা

অক্টোবর ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In