বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে জনপ্রিয় হচ্ছে এক জমিতে চার ফসল আবাদ

অক্টোবর ১০, ২০২৬
A A
টাঙ্গাইলে জনপ্রিয় হচ্ছে এক জমিতে চার ফসল আবাদ

টাঙ্গাইলে জনপ্রিয় হচ্ছে এক জমিতে চার ফসল আবাদ

৩৪৮ Views

স্টাফ রিপোর্টার ॥
চার দশক আগেও টাঙ্গাইল জেলায় বোরোর তেমন আবাদ ছিল না। বছরে বড়জোর দুটি ফসল হতো। নব্বইয়ের দশকে পার্ট-আউসের বদলে রোপা আমন-বোরো শুরু। উফশী, হাইব্রিড বীজ, সমন্বিত সেচ, সার, কীটনাশক এবং জমি পরিচর্যায় অত্যাধুনিকতাও আসে। ফসল নিবিড়তা ও শস্য বিন্যাসে আসে নতুন কৌশল। মানুষ বাড়ছে, বাড়ছে খাদ্য চাহিদা। কিন্তু জমি বাড়ছে না। তাই সীমিত জমি কীভাবে বহু ফসলি বানিয়ে বাড়তি ও নিরাপদ খাদ্য উৎপাদন করা যায়। সেসব নিয়েই কৃষিবিদরা বিস্তর কাজ করেন। ফলে বৈচিত্র্যময় ফল-ফসল আবাদে নীরব বিপ্লব সাধিত হয়।

Advertisement

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট জমির সর্বোচ্চ ব্যবহারের জন্য চার ফসলি শস্য বিন্যাস উদ্ভাবন ও সম্প্রসারণে পথ দেখায়। এ খাতে চারটি মডেল উপস্থাপিত হয়। যেমন সরিষা-তিল-রোগা আউশ-রোপা আমন। রোপা আমন-আলু-বোরো-রোপা আউশ। রোপা আমন-আলু-বোরো-রোশা আটশ এবং বোরো-রোপা আউশ-রোপাআমন-সরিষা। শেষ মডেলটি টাঙ্গাইল জেলায় মাঝারি উঁচু জমিতে বিপুল সম্ভাবনা দেখা দেয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সম্ভাবনা বাস্তবায়নে ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’ নেয়। মেয়াদ ২০২৩-২০২৮ সাল। ঢাকা বিভাগের আট জেলার ৫৯ উপজেলায় শস্যের নিবিড়তা বৃদ্ধি, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা বৃদ্ধির কৌশল ঘোষিত হয়। শস্য বিন্যাস পরিবর্তনে ব্রি-ধান ৯৮ রোপা আউশকে চার ফসল আবাদ চক্রের অন্তর্ভুক্ত করা হয়। টাঙ্গাইল জেলায় চক্রাকারে বহু ফসল আবাদের প্রকল্পটি সফল হয়। এবার টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ৩ হাজার ৫০ হেক্টরে ৯ হাজার ১৩৯ টন আউশ ধান উৎপাদন হয়।

জমিকে চার ফসলি করার অংশ হিসেবে রোপা আউশ বেছে নেয়ার কারণ এর গড় জীবনকাল ১১২ দিন। এর হেক্টর প্রতি ফলন সর্বোচ্চ ৫.৮৭ টন। জাতটি বৃষ্টিনির্ভর খরায় হালকা সেচ লাগে। চাষাবাদ ও সার উফশীর মতোই। রোগবালাই ও পোকামাকড় কম। গোপালপুরসহ আশপাশের উপজেলায় এ জাতের রোপা আউশ আবাদে সাড়া পড়েছে। ধোপাকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর ব্লকে ৩৫ হেক্টরে আবাদ হয়। কৃষক সাধন রায় জানান, মে মাসের প্রথম সপ্তাষে বোরো ওঠার পর ব্রি ধান-৯৮ আউশের আবাদ। আগস্টে আউশের পর রোপা আমন এবং নভেম্বরে রোপা আমনের পর সরিষা। আর জানুয়ারির শেষ দিকে সরিষার পর বোরো। একই জমিতে এভাবে বছরে চারটি ফসল কৃষিক্ষেত্রে বড় চমক। শস্য বিন্যাসে চার ফসল আবাদের কৌশল রপ্ত করায় খাদ্য উৎপাদন বাড়ছে। কিন্তু সেই তুলনায় খরচ না বাড়ায় কৃষক লাভবান হচ্ছে। উপ সহকারী কৃষি অফিসার শফিকুল ইসলাম জানান, ২০ বছর আগে যে জমিতে একটি মাত্র ফসল হতো। সেই জমিতে এখন চার চারটি ফসল হচ্ছে। কৃষি খাতে শ্রমশক্তি বাড়ছে। বাড়তি মানুষের খাবার জুটছে কৃষি খাতে লোকসান কমছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কৃষি অফিসার শামীমা আখতার জানান, উপজেলায় এক ফসলি জমি ৮০০ হেক্টর, দুই ফসলি ১০ হাজার ৭৮০ হেক্টর, তিন ফসলি ৩ হাজার ৫১০ হেক্টর। উল্লিখিত জমির মধ্যে ৩৬০ হেক্টর দুই ফসলি থেকে চার ফসলি হয়েছে। এর মধ্যে এবার আউশ আবাদের মাধ্যমে ২২০ হেক্টর জমি দুই ও তিন থেকে চার ফসলি হয়েছে। ক্রমান্বয়ে বহু ফসলি জমি বাড়ায় ফলনে ম্যাজিক আসছে।

Advertisement

পাখি গবেষক অধ্যাপক নুর হোসেন জানান, ফল-ফসলের সঙ্গে শুধু মানুষের নয়, পাখপাখালির নিবিড় সম্পর্ক রয়েছে। আগস্টে টাঙ্গাইল জেলায় পাকা ধান মাঠে খুব একটা থাকে না। খাদ্যসংকটে এ সময়টায় বাবুইসহ নানা পাখি দেখাই যেত না। কয়েক বছর ধরে কৃষকরা রোপা আউশ আবাদ করায় পাকা ধানের লোভে আগস্টে পাখপাখালির আনাগোনা বাড়ে। ফসল বিবর্তন যে পাখপাখালির জীবনকেও প্রভাবিত করে, এটিই তারই প্রমাণ।
এ বিষয়ে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ আবদুল কাইয়ুম জানান, ঢাকা বিভাগের আট জেলায় চার ফসলি হিসেবে ১১ হাজার ২৩৭ হেক্টরে এবার ব্রি ধান-৯৮ জাতের আবাদ হয়। সবচেয়ে বেশি কিশোরগঞ্জে ৫ হাজার ৫৮৫ হেক্টর। শস্য বিন্যাসের দরুন একই জমিতে চার ফসল আবাদ জনপ্রিয় হয়ে ওঠায় খাদ্য উৎপাদন বাড়ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগোপালপুর উপজেলাগোপালপুর উপজেলা কৃষি অফিসারটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে জনপ্রিয় হচ্ছে এক জমিতে চার ফসল আবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইল জেলায় এবার ১৩৫৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

টাঙ্গাইল জেলায় এবার ১৩৫৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

সর্বশেষ সংবাদ

মির্জাপুর উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল গ্রেপ্তার

মির্জাপুর উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল গ্রেপ্তার

নভেম্বর ২৫, ২০২৬
দেলদুয়ারে ৪২ বছর আগে নির্মিত স্কুলের ভবনটি ঝুঁকিপূর্ণ বেহাল অবস্থা

দেলদুয়ারে ৪২ বছর আগে নির্মিত স্কুলের ভবনটি ঝুঁকিপূর্ণ বেহাল অবস্থা

নভেম্বর ২৫, ২০২৬
টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে পার্কিং বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

টাঙ্গাইল নতুন বাস টার্মিনালে পার্কিং বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

নভেম্বর ২৫, ২০২৬
টাঙ্গাইলে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইলে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত

নভেম্বর ২৫, ২০২৬
মির্জাপুরে দুই রাতে কৃষিজমির সেচ পাম্পের ১২ ট্রান্সফরমার চুরি

মির্জাপুরে দুই রাতে কৃষিজমির সেচ পাম্পের ১২ ট্রান্সফরমার চুরি

নভেম্বর ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In