রবিবার, অক্টোবর ১১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইল জেলায় এবার ১৩৫৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

অক্টোবর ১০, ২০২৬
A A
টাঙ্গাইল জেলায় এবার ১৩৫৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

টাঙ্গাইল জেলায় এবার ১৩৫৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

১৬৮ Views

স্টাফ রিপোর্টার ॥
শরতের শেষ ভাগে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে টাঙ্গাইলজুড়ে বইছে উৎসবের আমেজ। জেলার ১৩৫৭টি মণ্ডপে দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ ফুটিয়ে তুলতে দিনরাত শেষ মুর্হুতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। ইতোমধ্যে বাঁশ, কাঠ, খড় ও মাটি দিয়ে দেবী দুর্গাসহ লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও মহিষাসুরের অবয়ব গড়ার প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন মন্দিরগুলোতে চলছে মাটির ফিনিশিং ও রং-তুলির শেষ প্রলেপের কাজ। এরপর অলংকার ও দেবীর সাজসজ্জা দিয়ে মণ্ডপে মণ্ডপে প্রতিমা স্থাপন করা হবে।

Advertisement

সনাতন পঞ্জিকা অনুযায়ী, আগামী (১৫ অক্টোবর) মহাপঞ্চমী এবং (১৬ অক্টোবর মহাষষ্ঠীর) ঘট স্থাপনের মধ্যদিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী (১৭ ও ১৮ অক্টোবর) মহাসপ্তমী, (১৯ অক্টোবর) মহাঅষ্টমী এবং (২০ অক্টোবর) মহানবমী অনুষ্ঠিত হবে। আগামী (২১ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে চার দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করবেন এবং নৌকায় চড়ে বিদায় নিবেন।
টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্ট সূত্রে জানা গেছে, চলতি বছর টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় মোট ১৩৫৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সর্বাধিক মির্জাপুর উপজেলায় ২৭০টি এবং টাঙ্গাইল সদর উপজেলায় ২৩৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া নাগরপুরে ১৩৮টি, দেলদুয়ারে ১২৮টি, ঘাটাইলে ৯৪টি, বাসাইলে ৮১টি, মধুপুরে ৬০টি, গোপালপুরে ৫৭টি, সখীপুরে ৪৪টি, ধনবাড়ীতে ৩৬টি, ভুঞাপুরে ৩৪টি এবং কালিহাতীতে ১৮২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে।

টাঙ্গাইল শহরের শ্রী শ্রী কালীবাড়ি, আদালত পাড়া, থানাপাড়া, সাবালিয়া, রেজিস্ট্রিপাড়া ও কলেজপাড়ার পূজামণ্ডপগুলোতে সরেজমিনে দেখা যায়, কারিগররা দেবী প্রতিমায় রঙের ছোঁয়া দিয়ে অলংকারের নকশা ফোটাতে কাজ করছেন। প্রতিমা শিল্পী নিশিকান্ত পাল বলেন, মাটির কাজ শেষ করে এখন রঙের কাজ করছি। তবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লাভ আগের চেয়ে কমে গেছে।

Advertisement

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি জানান, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে তাঁদের প্রস্তুতি প্রায় শেষ। পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করবে।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, দুর্গাপূজা উপলক্ষে জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা মণ্ডপগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদটাঙ্গাইল জেলায় এবার ১৩৫৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবেটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের পুলিশ সুপারটাঙ্গাইলের সংবাদ
Next Post
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে- প্রতিমন্ত্রী শরীফুল

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে- প্রতিমন্ত্রী শরীফুল আলম

সর্বশেষ সংবাদ

পরিবেশ সংরক্ষণ ও সবুজের বিস্তারের লক্ষ্যে টাঙ্গাইল জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও সবুজের বিস্তারে টাঙ্গাইল জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

অক্টোবর ১১, ২০২৬
মধুপুরে শিয়ালের আক্রমণ ও কামড়ে আহত অন্তত ২১ জন ॥ আতঙ্ক সবর্ত্র

মধুপুরে শিয়ালের আক্রমণ ও কামড়ে আহত অন্তত ২১ জন ॥ আতঙ্ক সবর্ত্র

অক্টোবর ১১, ২০২৬
মির্জাপুরে পুলিশ স্বামীর মানসিক নির্যাতনে নববধূর আত্মহত্যার অভিযোগ

মির্জাপুরে পুলিশ স্বামীর মানসিক নির্যাতনে নববধূর আত্মহত্যার অভিযোগ

অক্টোবর ১১, ২০২৬
সরকারকে বিব্রতের জন্য অপতৎপরতা চালানোর প্রক্রিয়া চলছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

সরকারকে বিব্রতের জন্য অপতৎপরতা চালানোর প্রক্রিয়া চলছে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

অক্টোবর ১০, ২০২৬
গোপালপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

গোপালপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান

অক্টোবর ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In