
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শিশু শিক্ষার্থীরা হাত ধোয়ে উদযাপন করেছে “বিশ্ব হাত ধোয়া দিবস”। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের টুকনিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও হাত ধোয়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী।
এ সময় আরও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহহবুবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাদ্দাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশলী শিশু শিক্ষার্থীদের হাত ধোয়ার বিভিন্ন কলা কৌশল সম্পর্কে হাতে কলমে শিক্ষা দেন ও নিয়মিত হাত না ধোয়ায় যে ক্ষতি হয় সে সম্পর্কে সচেতন করেন।
দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকদের উদ্দ্যেশ্যে স্বাস্থ্য সচেতনতামূলক দিক নির্দেশনা দেন।





