বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

লিবিয়া থেকে প্রতিমন্ত্রী টুকুর সহযোগিতায় ফিরলেন দুই যুবক

অক্টোবর ২৮, ২০২৬
A A
লিবিয়া থেকে প্রতিমন্ত্রী টুকুর সহযোগিতায় ফিরলেন দুই যুবক

লিবিয়া থেকে প্রতিমন্ত্রী টুকুর সহযোগিতায় ফিরলেন দুই যুবক

৬০ Views

মমিনুল হক ॥
পরিবারের দুশ্চিন্তা ও দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লিবিয়া থেকে দেশে ফিরেছেন টাঙ্গাইলের দুই যুবক। তাদের অবস্থান শনাক্ত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাতটায় বুরাক এয়ারের ‘ইউজে-২২২’ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই দুই যুবক। ফিরে আসা দুই যুবক হলেন- টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের কাকুয়া গ্রামের ফজলু হকের ছেলে সবুজ আলী (২২) এবং আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান (২৩)।

Advertisement

বিদেশ থেকে ফেরত আসা দুই পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের জানুয়ারি মাসে উন্নত জীবনের আশায় দালালের প্রলোভনে ইতালি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন সবুজ ও মেহেদী। কিন্তু মানবপাচারকারীদের খপ্পরে পড়ে সৌদি আরব ও মিসর হয়ে তাদের লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর নানা অজুহাতে ভুক্তভোগী পরিবারগুলোর কাছ থেকে ধাপে ধাপে মোট ৩২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালরা। এরপর প্রায় সাত মাস পর লিবিয়া পুলিশ তাদের আটক করে ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে পাঠায়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, টাঙ্গাইল শহরের ঘারিন্দা এলাকার সিএনজিচালক কাইয়ুম ও এলেঙ্গা এলাকার আমিন এই মানবপাচার চক্রের সঙ্গে সরাসরি জড়িত। বিদেশে নিরাপদে পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তারা দুই যুবককে লিবিয়ায় বন্দিদশায় ঠেলে দেন।

পরিবারের সদস্যরা আরও জানান, গত (২৬ আগস্টের) পর থেকে মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘদিন ছেলের কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটছিল পরিবারটির। এ অবস্থায় প্রায় দুই মাস আগে সবুজ আলীর মালয়েশিয়া প্রবাসী বড় ভাই রিপন আহমেদ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ তুলে দেন।
মালয়েশিয়া থেকে মুঠোফোনে রিপন আহমেদ বলেন, ভাইয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর আমি সম্পূর্ণ নিরুপায় হয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে যোগাযোগ করি। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের কথা শুনেছেন এবং দ্রুত সহযোগিতার উদ্যোগ নেন। তার সহায়তা না পেলে আজ ভাইকে ফিরে পেতাম কি না জানি না। আমরা তার প্রতি কৃতজ্ঞ।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে ওই দুই যুবকের পরিচয় নিশ্চিত করা হয়। পরবর্তীতে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহযোগিতায় মানবিক প্রত্যাবাসন প্রক্রিয়ার আওতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

Advertisement

এ বিষয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সবুজের বড় ভাই রিপন আমার সঙ্গে যোগাযোগ করার পর আমি দ্রুত দুই যুবকের অবস্থান শনাক্ত করতে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলি। তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পেরে আমরা সত্যি স্বস্তি বোধ করছি। পাশাপাশি দেশের তরুণ সমাজকে বলবো, অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রা থেকে বিরত থাকুন।
এদিকে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আইওএমের সহযোগিতায় এদিন মোট ১৭৪ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে সাগর থেকে উদ্ধারের পর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩৬ জন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে স্বেচ্ছায় ফেরা ১৩৮ জন রয়েছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsকাকুয়া ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদলিবিয়া থেকে প্রতিমন্ত্রী টুকুর সহযোগিতায় ফিরলেন দুই যুবক
Next Post
টাঙ্গাইলে ৩৪ মামলার আসামি মিজানকে গ্রেফতার করেছে পুলিশ

টাঙ্গাইলে ৩৪ মামলার আসামি মিজানকে গ্রেফতার করেছে পুলিশ

সর্বশেষ সংবাদ

একটি সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে- শিক্ষা মন্ত্রী

একটি সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে- শিক্ষা মন্ত্রী

অক্টোবর ২৮, ২০২৬
টাঙ্গাইলে ৩৪ মামলার আসামি মিজানকে গ্রেফতার করেছে পুলিশ

টাঙ্গাইলে ৩৪ মামলার আসামি মিজানকে গ্রেফতার করেছে পুলিশ

অক্টোবর ২৮, ২০২৬
লিবিয়া থেকে প্রতিমন্ত্রী টুকুর সহযোগিতায় ফিরলেন দুই যুবক

লিবিয়া থেকে প্রতিমন্ত্রী টুকুর সহযোগিতায় ফিরলেন দুই যুবক

অক্টোবর ২৮, ২০২৬
মির্জাপুরে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধের রহস্য

মির্জাপুরে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধের রহস্য

অক্টোবর ২৮, ২০২৬
দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালু করা হবে- শিক্ষা মন্ত্রী

দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালু করা হবে- শিক্ষা মন্ত্রী

অক্টোবর ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In