
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দেলদুয়ার উপজেলা যুবদলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেলদুয়ার উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলুর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবলু চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
এছাড়াও দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। সভা শেষে যুবদলের আয়োজনে বিনামূল্যে চক্ষুসেবা ও চশমা বিতরণ করা হয়।






