বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইল মাভাবিপ্রবির দিবস আয়োজিত অনুষ্ঠানে

দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালু করা হবে- শিক্ষা মন্ত্রী

অক্টোবর ২৭, ২০২৬
A A
দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালু করা হবে- শিক্ষা মন্ত্রী

দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালু করা হবে- শিক্ষা মন্ত্রী

১৩০ Views

মমিনুল হক ॥
টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প পাস করানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘মাভাবিপ্রবি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারশিপস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা গবেষণার মাধ্যমে যে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবেন, তা দেশের স্বার্থে কাজে লাগাতে হবে। গবেষণালব্ধ জ্ঞান বাস্তবে প্রয়োগের জন্য দেশে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে দেশের শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বাইরে গিয়ে তাঁদের গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগাচ্ছেন। সরকার চায়, দেশের শিক্ষার্থীরা দেশীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে গবেষণার ফলাফল বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবেন। এজন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও গবেষণার ব্যবহারিক প্রয়োগ নিয়ে এখন থেকেই ভাবতে হবে।

Advertisement

শিক্ষা মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ জনবহুল দেশ। তাই দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার ফলাফল উৎপাদন ও শিল্পখাতে কাজে লাগানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। এছাড়া দেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মানবসম্পদ উন্নয়নে। শুধু বিল্ডিং তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করলে হবে না। অবকাঠামোর উন্নয়ন তখনই স্বার্থক হবে যখন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবে। তিনি মাভাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ১০০০ আসন বিশিষ্ট একটি ছাত্রহল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে ১০০০ আসন বিশিষ্ট একটি ছাত্রীহল ও একটি স্পোর্টস জোন করার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু শিক্ষার্থী পড়ানো, ডিগ্রি প্রদান কিংবা গবেষণাপত্র প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা ও গবেষণার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠান এবং সমাজের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলাও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারে। এসব গবেষণার লক্ষ্য হওয়া উচিত সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমস্যার সমাধান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মধ্য দিয়ে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে হবে। যাতে গবেষণার ফলাফল বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগে।
মাভাবিপ্রবি ইতিমধ্যে এ ধরনের গবেষণা প্রকল্প গ্রহণে ভূমিকা রেখেছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে এ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় সমাজের সম্পৃক্ততা বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়, গবেষক সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর সম্পর্ক দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাভাবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এছাড়া ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও স্বাগত বক্তব্য দেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আনিছুর রহমান।

Advertisement

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ও দেশী শিল্পপ্রতিষ্ঠানের সাথে ২৪টি এবং বিদেশী প্রতিষ্ঠানের সাথে ১৪টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ২০২৬ সালের ৩০ জন শিক্ষক ও ১৯ জন শিক্ষার্থীকে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া ৫ জনকে ‘ইউনিভার্সিটি কমিউনিটি চিলড্রেনস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
মাভাবিপ্রবি দিবস-২০২৬ এর আয়োজনের মূল লক্ষ্য ছিল গবেষণায় উৎকর্ষ অর্জন, উদ্ভাবনকে উৎসাহিত করা, গবেষণালব্ধ জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ বাড়ানো এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারত্ব জোরদার করা।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেশের ৫৭টি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা ইনস্টিটিউট চালু করা হবে- শিক্ষা মন্ত্রীমাভাবিপ্রবি
Next Post
মির্জাপুরে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধের রহস্য

মির্জাপুরে মহাসড়কের পাশে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধের রহস্য

সর্বশেষ সংবাদ

নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নাগরপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

অক্টোবর ২৮, ২০২৬
নাগরপুরে রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষে মতবিনিময় সভা

নাগরপুরে রবি মৌসুমে নির্বিঘ্নে ফসল উৎপাদনের লক্ষে মতবিনিময় সভা

অক্টোবর ২৮, ২০২৬
টাঙ্গাইলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গাইলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অক্টোবর ২৮, ২০২৬
দেলদুয়ারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেলদুয়ারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অক্টোবর ২৮, ২০২৬
দেলদুয়ারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

দেলদুয়ারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

অক্টোবর ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In