শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ঘাটাইলের ধলাপাড়া চাপড়া বিলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ধরার উৎসব

অক্টোবর ৩১, ২০২৬
A A
ঘাটাইলের ধলাপাড়া চাপড়া বিলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ধরার উৎসব

ঘাটাইলের ধলাপাড়া চাপড়া বিলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ধরার উৎসব

৪৮ Views

স্টাফ রিপোর্টার ॥
নদীমাতৃক দেশ বাংলাদেশ। বিল-ঝিল, হাওর-বাওড় আর সুজলা, সুফলা, ষড়ঋতুর বর্ষা শেষে গ্রাম বাংলার জলাশয়ে শুরু হয় দেশীয় মাছ ধরার উৎসব। তবে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত নগরায়ণ দ্রুত বাড়ছে, যার সরাসরি প্রভাবে কৃষি জমি ও দেশীয় মাছের প্রাকৃতিক জলাশয় আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। ফলে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার দেশীয় মাছ ধরার এসব উৎসব। মাছ ধরার চিরায়ত দৃশ্য এখন সচরাচর চোখে পড়ে না। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় হঠাৎ চোখে পড়ে দেশীয় মাছ এমন এক দৃশ্য।

Advertisement

উপজেলার ধলাপাড়া ইউনিয়নের চাপড়া বিলে তিন কিশোরকে দেখা যায় বিলের ছোট অংশ সেঁচে দেশীয় মাছ ধরায় ব্যস্ত রয়েছে। সারা শরীরে কাঁদা মাটি মেখে আনন্দের সাথে মাছ ধরছে তারা। রবিন নামের এক কিশোর জানায়, তারা শোল, টাকি, পুঁটি, খলশে, কৈ, মাগুর, শিং, ট্যাংরা, পুঁটিসহ ভিন্ন প্রজাতির নানা মাছ ধরেছে। স্থানীয়রা জানান, কার্তিক মাসের হালকা শীত আর প্রখর রোদে নদ-নদীর পানি, খাল-নালা ও নিচু জমির পানি শুকিয়ে যেতে থাকে। ডুবে থাকা ডোবা, নালা, খাল বিলের পানি শুকিয়ে গেলে এসব স্থানে আটকা পড়ে নানা প্রজাতির দেশীয় মাছ। সে সময় কাঁদা পানিতে নেমে হাত দিয়ে মাছ শিকার করে গ্রাম-বাংলার মানুষ।

তীব্র রোদে হাঁটু পর্যন্ত কাঁদা পানিতে মাছ ধরা গ্রাম বাংলার অন্যতম বিনোদনও বটে। তবে মাছ ধরার এমন দৃশ্য এখন আর চোখে পড়ে না। তাছাড়া প্রতিনিয়ত আবাসিক এলাকা বৃদ্ধি পাওয়ায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা খাল, বিল, পুকুর এবং ডোবা ভরাট করা হচ্ছে। কলকারখানার বর্জ্য ও কৃষিতে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে মেশার ফলে মাছের বাসস্থান বিষাক্ত হয়ে ওঠছে। এর ফলে বহু সুস্বাদু দেশীয় মাছ আজ বিলুপ্তির পথে।
স্থানীয়দের দাবি, অবৈধ কারেন্ট জাল বন্ধের পাশাপাশি প্রশাসনের উচিত মৃতপ্রায় খালগুলো রক্ষা করা।

Advertisement

এ বিষয়ে ঘাটাইল উপজেলা মৎস্য কর্মকর্তা আশাদুজ্জামান শামস বলেন, জলবায়ু পরিবর্তন, প্রজনন মৌসুমে নির্বিচারে মা মাছ শিকার ও নিষিদ্ধ জালের অবাধ ব্যবহারের কারণে দেশীয় মাছ আজ বিলুপ্তির পথে। তবে কেবল আইনি প্রয়োগ নয়, মৎস্যসম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। পরিবেশ ও জলাশয় দূষণমুক্ত রেখে দেশীয় মাছ বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঘাটাইল উপজেলাঘাটাইলের ধলাপাড়া চাপড়া বিলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ধরার উৎসবটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদধলাপাড়া ইউনিয়ন
Next Post
মির্জাপুরের বহুরিয়ায় ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল এক ব্যক্তি উদ্যোগে

মির্জাপুরের বহুরিয়ায় ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল এক ব্যক্তি উদ্যোগে

সর্বশেষ সংবাদ

মির্জাপুরের বহুরিয়ায় ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল এক ব্যক্তি উদ্যোগে

মির্জাপুরের বহুরিয়ায় ২০ গ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে গেল এক ব্যক্তি উদ্যোগে

অক্টোবর ৩১, ২০২৬
ঘাটাইলের ধলাপাড়া চাপড়া বিলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ধরার উৎসব

ঘাটাইলের ধলাপাড়া চাপড়া বিলে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ ধরার উৎসব

অক্টোবর ৩১, ২০২৬
ঘাটাইলে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

ঘাটাইলে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

অক্টোবর ৩১, ২০২৬
টাঙ্গাইলে প্রথম আলোর সাংবাদিক কামনাশীষ শেখরের মা’র মৃত্যু ॥ প্রতিমন্ত্রী টুকুর শোক

টাঙ্গাইলে প্রথম আলোর সাংবাদিক কামনাশীষ শেখরের মা’র মৃত্যু ॥ প্রতিমন্ত্রী টুকুর শোক

অক্টোবর ৩১, ২০২৬
চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী টুকু

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In