
স্টাফ রিপোর্টার ॥
শহীদ জিয়া স্মৃতি সংসদ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাদ আছর টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদে এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি সংসদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আমিনুর রহমান জনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেল টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা মিজানুর রহমান উজ্জল।
বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হৃদয় সরকার অপু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক শাহপরান রিফাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মসজিদে আগত মুসল্লিরা উপস্থিত ছিলেন।






