বুধবার, আগস্ট ১২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

সরকারের কাছে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাইন বিস্ফোরণে নিহত হন কালিহাতীর মৃদুল খান

জুন ২৪, ২০২৬
A A
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাইন বিস্ফোরণে নিহত হন কালিহাতীর মৃদল খান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাইন বিস্ফোরণে নিহত হন কালিহাতীর মৃদল খান

৫৫৩ Views

সোহেল রানা, কালিহাতী ॥
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রণাঙ্গনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যুবক মৃদুল খান (২২) নিহত হয়েছেন বলে দাবি করেছে তাঁর পরিবার। মৃদুল উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছচারান গ্রামের সাঈদ খানের ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, গত শনিবার (২০ জুন) রাতে ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলায় মৃদুলের মৃত্যু হয়। সোমবার (২২ জুন) সন্ধ্যায় তারা এ খবর জানতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি বা কূটনৈতিক সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

Advertisement

নিহতের বাবা সাঈদ খান জানান, উন্নত জীবনের আশায় চলতি বছরের গত (২৯ জানুয়ারি) একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গরুর খামারে কাজ করার উদ্দেশ্যে রাশিয়ায় যান মৃদুল। সেখানে পৌঁছানোর পর প্রতিশ্রুত কাজ না দিয়ে দালালচক্রের মাধ্যমে তাঁকে জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় বলে তাঁর অভিযোগ। পরে সামরিক প্রশিক্ষণ শেষে তাঁকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয় বলেও দাবি করেন তিনি। সাঈদ খান আরও অভিযোগ করেন, তাঁর ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, রাশিয়ায় থাকা কয়েকজন বাংলাদেশি যুবককে অর্থের বিনিময়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল। বিষয়টি নিয়ে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কার্যকর কোনো সহায়তা পাননি বলে অভিযোগ করেন। তিনি বলেন, রাশিয়ায় অবস্থানরত এবং আমার ছেলের সঙ্গে একই কক্ষে থাকা এলেঙ্গার মৃদুল হাসান ও জয় নামের দুই যুবক আমাকে মুঠোফোনে মৃদুলের মৃত্যুর খবর জানায়। এখন সরকারের কাছে আমার একটাই দাবি, আমার ছেলের মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে মৃদুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। মা মায়া বেগম বারবার কান্নায় ভেঙে পড়ছেন। তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার জন্য দায়ীদের বিচার দাবি করেন।
এদিকে মৃদুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর বাড়িতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড় বাড়তে থাকে। পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে বিদেশে যাওয়া এক তরুণের এমন পরিণতির খবরে তারা মর্মাহত। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Advertisement

কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফী জানান, মৃদুলকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক রাশিয়া ইউক্রেনের যুদ্ধে পাঠানোর খবর আসলে মৃদুলের বাবা আমাকে নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছিল। পরে সোমবার (২২ জুন) সন্ধ্যায় জানতে পারলাম মৃদুল যুদ্ধে অন্যান্য সৈনিকদের লাশ আনতে গিয়ে ড্রোন হামলায় মারা গেছেন।
এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সরকারি তথ্য আসেনি।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি দেখেছি। তবে সরকারিভাবে এ সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsকালিহাতী উপজেলাকালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুককোকডহরা ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদরাশিয়া-ইউক্রেন যুদ্ধে মাইন বিস্ফোরণে নিহত হন কালিহাতীর মৃদল খান
Next Post
ঘাটাইলে পাকুটিয়া পাবলিক স্কুলের সাবেক অধ্যক্ষ জীবুন নিছা অশ্রুসিক্ত বিদায়

ঘাটাইলে পাকুটিয়া পাবলিক স্কুলের সাবেক অধ্যক্ষ জীবুন নিছা অশ্রুসিক্ত বিদায়

সর্বশেষ সংবাদ

পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে- মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬
ঘাটাইলে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ঘাটাইলে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আগস্ট ১১, ২০২৬
নাগরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নাগরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

আগস্ট ১১, ২০২৬
গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে

গোপালপুরে এসএসসি ও সমমানে ৩০ শতাংশের নিচে পাস ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে

আগস্ট ১১, ২০২৬
টাঙ্গাইলে এবার ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

টাঙ্গাইলে এবার ৬ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে পাস করেনি কেউ

আগস্ট ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In