বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

অক্টোবর ২৮, ২০২৬
A A
টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

৬৩ Views

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার যুব বিভাগের উদ্যোগে যুব ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা যুব বিভাগের সভাপতি বোরহানুল ইসলামের সভাপতিত্বে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আহছান হাবিব মাসুদ, আন্তর্জাতিক ইসলামী ছাত্র ও যুব ফেডারেশনের মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ।

Advertisement

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা ১৯৯১ সালে বিএনপিকে নিঃস্বার্থ সমর্থন দিয়েছিলাম বলে বিএনপি সরকার গঠন করতে পেরেছিল। পরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আন্দোলন করে আদায় করেছিলো জামায়াতে ইসলামী। তখন এই বিএনপি ক্ষমতায় ছিলো। আবার ২০০১ সালে ৪ দলীয় জোট করে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতার অংশ হয় জামায়াত।

তিনি বলেন, বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবরে পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার দৃশ্য স্মরণ করলে এখনো শিউরে উঠে মানুষের শরীর, বাকরুদ্ধ হয় বিবেক। পৈশাচিক ও অমানবিকভাবে মানুষ হত্যার দৃশ্য এখনো কাঁদায় সকলকে। বিশ্বমানবতা শতাব্দীর পর শতাব্দী খুনিদের প্রতি ঘৃণা ও অভিশাপ দিতে থাকবে। ২৮ অক্টোবর আওয়ামী জঙ্গিপনার এক রক্তাক্ত দলিল হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যাহার করা মামলাগুলো পুণরুজ্জীবিত করার আহ্বান জানান।

Advertisement

তিনি আরও বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এবং পাড়া মহল্লাসহ সকলস্তরে যুব সংগঠন মজবুত ও শক্তিশালী করতে হবে। যুগে যুগে যুবকরা যেভাবে সকল অন্যায়ের মোকাবেলায় এগিয়ে ছিল ভবিষ্যতেও যুবকরা এই দেশ বিনির্মাণে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ গঠনে ভূমিকা পালন করবে । সকল পর্যায়ের যুবকদেরকে মাদকাসক্ত থেকে মুক্ত এবং বেকারত্ব দূরীকরণে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। সর্বোপরি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব বিভাগের সেক্রেটারি এস এম সুরুজ্জামান।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে জামায়াতে ইসলামের সংবাদ সম্মেলনটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
দেলদুয়ারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

দেলদুয়ারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

দেলদুয়ারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

অক্টোবর ২৮, ২০২৬
টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর যুব বিভাগের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

অক্টোবর ২৮, ২০২৬
একটি সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে- শিক্ষা মন্ত্রী

একটি সুশৃঙ্খল ও ইতিবাচক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে হবে- শিক্ষা মন্ত্রী

অক্টোবর ২৮, ২০২৬
টাঙ্গাইলে ৩৪ মামলার আসামি মিজানকে গ্রেফতার করেছে পুলিশ

টাঙ্গাইলে ৩৪ মামলার আসামি মিজানকে গ্রেফতার করেছে পুলিশ

অক্টোবর ২৮, ২০২৬
লিবিয়া থেকে প্রতিমন্ত্রী টুকুর সহযোগিতায় ফিরলেন দুই যুবক

লিবিয়া থেকে প্রতিমন্ত্রী টুকুর সহযোগিতায় ফিরলেন দুই যুবক

অক্টোবর ২৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In