
আদালত সংবাদদাতা ॥
টাঙ্গাইলের মির্জাপুরে মাকে হত্যার দায়ে ছেলে ইউনুস আলী মন্ডলকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রোববার (১৫ নভেম্বর) সকালে আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ হাফিজুর রহমান এই আদেশ দেন। এছাড়াও এক লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত ইউনুস মন্ডলের বাড়ি মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে। তার বাবার নাম সিরাজ উদ্দিন।
টাঙ্গাইল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, সিরাজ উদ্দিন তার স্ত্রী, প্রতিবন্দ্বী বড় ছেলে শেখ ফরিদ ও ছোট ছেলে ইউনুছ মন্ডলকে নিয়ে মশাজান গ্রামের বাড়িতে কৃষিকাজ করে জীবনযাপন করতেন। সিরাজ উদ্দিনের ছোট ছেলে ইউনুছ মন্ডল কোন কাজকর্ম করতেন না। এ কারণে তার মা ফুলমালা বেগম মাঝে মধ্যেই ছেলেকে গালামন্দ করতো। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া ঝাটি লেগেই থাকতো।
বিগত ২০২৫ সালের (২৫ জুলাই) বিকেলে ইউনুছ মন্ডল বাড়িতে ফিরলে তার মা গালমন্দ করেন। এ ঘটনায় ইউনুছ ক্ষুব্দ হয়ে মা ফুলমালার গলা চেপে ধরে। এ সময় পড়ে গেলে বাঁশের লাঠি দিয়ে মাকে পিটিয়ে রক্তাক্ত করে ইউনুছ মন্ডল বাড়ি থেকে চলে যায়। এ সময় আশেপাশের লোকজন মা ফুলমালা বেগমকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদি হয়ে পরদিন (২৬ জুলাই) মির্জাপুর থানায় ভাই ইউনুছের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মির্জাপুর থানার উপ পরিদর্শক সেলিম মিয়া ওই দিনই আসামীকে গ্রেপ্তার করে। আসামী দোষ স্বীকার করে আদালতে জবানন্দি দেয়। তদন্ত করে ২০২৬ সালের (২৬ জানুয়ারী) আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানী শেষে আদালত রোববার (১৫ নভেম্বর) সকালে মৃত্যুদন্ডের রায় দিলেন। রায়ের সময় আসামী ইউনুছ মন্ডল আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষনার পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।





