শনিবার, মে ৯, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য প্রদান

নভেম্বর ১১, ২০২৪
A A
ভূঞাপুরে বালু নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

ভূঞাপুরে বালু নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

২০২ Views

আদালত সংবাদদাতা ॥
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ সোমবার (১১ নভেম্বর) সাক্ষ্য প্রদান করেছেন। তিনি আদালতকে বলেছেন, গ্রেপ্তারকৃত দুই আসামীর ও প্রত্যক্ষদর্শী তিনজন সাক্ষীর আদালতে দেওয়া জবানবন্দি এবং অন্যান্য আলামত থেকে সুস্পষ্টভাবে প্রমানিত হয় যে, সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার ভাইদের পরিকল্পনা ও নির্দেশে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) তদন্তকারি কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বহুল আলোচিত এই হত্যা মামলার সাক্ষীর পর্ব শেষ হলো। টাঙ্গাইলের সরকারি কৌশুলী (পিপি) এস আকবর খান জানান, এরপর বাদি ও আসামী উভয়পক্ষের যুক্তি তর্কের পর মামলার রায় ঘোষনা করা হবে।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এবং তার তিন ভাই এই মামলার আসামী।
মামলার তদন্তকারি কর্মকর্তা অশোক কুমার সিংহ জানান, সোমবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসানের আদালতে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দুপুর আড়াইটা পর্যন্ত টানা সাক্ষ্যগ্রহণ চলে। পরে আধাঘন্টা বিরতি দিয়ে আবার তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্যদানকালে তিনি আদালতকে জানিয়েছেন, বিগত ২০১৪ সালের (১৫ জানুয়ারি) তিনি মামলাটির তদন্তের দায়িত্ব পান। তদন্তকালে বিভিন্ন উৎস থেকে জানতে পারেন এই হত্যার সাথে শহরের কলেজপাড়ার আনিসুল ইসলাম রাজা, মোহাম্মদ আলী জড়িত থাকতে পারেন। তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এই হত্যার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তারা আদালতে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, তার ছোট ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পার পরিকল্পনা ও নির্দেশে এই হত্যাকান্ড সংঘঠিত হওয়ার বিষয়টি বের হয়ে আসে। পরবর্তীতে এই ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়াহেদ, আব্দুল খালেক ও সনি আদালতে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতেও হত্যার বর্ণনা উঠে আসে।
অশোক কুমার সিংহ সাক্ষ্য দেওয়ার পর আসামীদের আইনজীবীরা তাকে জেরা করেন।
মামলার তদন্তের শেষ পর্যায়ে অশোক কুমার সিংহ পদোন্নতি পেয়ে বদলি হয়ে যান। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাহফীজুর রহমান বিগত ২০১৬ সালের (৩ ফেব্রুয়ারি) আমানুর রহমান খান রানার চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
বিগত ২০১৭ সালের (৬ সেপ্টেম্বর) আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার কাজ শুরু হয়। বাদি পক্ষের অভিযোগ মামলার ২৬ জন সাক্ষী গ্রহণ হয় অনেক আগেই। কিন্তু তদন্তকারি কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের তারিখ এলেই কারাগারে থাকা আসামীরা অসুস্থতাসহ নানা অজুহাতে আদালতে আসতেন না। তাদের সময় ক্ষেপনের কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল।
প্রসঙ্গত, বিগত ২০১৩ সালের (১৮ জানুয়ারি) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন। বিগত ২০১৪ সালের আগস্টে গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যায় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার ভাইদের নাম বের হয়ে আসে।

Advertisement

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল আদালতটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিতটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য প্রদানটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদবীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা
Next Post
টাঙ্গাইলের একমাত্র জিমনেশিয়ামটি ১৮ বছর ধরে র‌্যাবের ক্যাম্প

বাসাইলে ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটোভ্যান বিতরণ

সর্বশেষ সংবাদ

এলেঙ্গা বাসস্ট্যান্ডে বাসযাত্রীর শরীরে মিললো ৪০০ পিস ইয়াবা

এলেঙ্গা বাসস্ট্যান্ডে বাসযাত্রীর শরীরে মিললো ৪০০ পিস ইয়াবা

মে ৯, ২০২৬
টাঙ্গাইলে গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টাঙ্গাইলে গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মে ৯, ২০২৬
টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ পুরস্কার বিতরণ

টাঙ্গাইলে নূরানী স্কলারশিপ পুরস্কার বিতরণ

মে ৯, ২০২৬
টাঙ্গাইলে নতুন কুঁড়ি স্পোটর্সের পুরষ্কার ও সনদপত্র বিতরণ

টাঙ্গাইলে নতুন কুঁড়ি স্পোটর্সের পুরষ্কার ও সনদপত্র বিতরণ

মে ৯, ২০২৬
ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে- গয়েশ্বর চন্দ্র রায়

ধর্ম ব্যবসায়ীরা মানুষের মাঝে ব্যবধান সৃষ্টি করে- গয়েশ্বর চন্দ্র রায়

মে ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In