
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে জমকালো আয়োজনে নারী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ভাদ্রা ইউনিয়নের গুরুদয়াল ফুটবল মাঠে খেলার আয়োজন করেন ভাদ্রা স্পোর্টিং ক্লাব। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ঢাকা বিভাগ বনাম রাজশাহী বিভাগ। খেলার নির্ধারিত সময়ের খেলা (১-১) গোলে ড্র থাকে। পরে ট্রাইব্রেকারে রাজশাহী বিভাগ দল (২-১) গোলে ঢাকা বিভাগ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলার অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল। পৃষ্ঠপোষকতায় ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি, নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা। খেলাটি উদ্বোধন করেন নাগরপুর উপজেলা বিএনপির সদস্য আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী জিল্লুর রহিম, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম, পাকুটিয়া বিসিআরজি ডিগ্রী কলেজের সাবেক জিএস সাদিকুর রহমান বাদল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা যুবদলের সদস্য শামসুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহাবুব রাসেল, সদস্য সচিব শহীদুল ইসলাম মনির। খেলায় সার্বিক তত্তা¡বধানে ছিলেন জাকির হোসেন পথিক।
খেলাকে ঘিরে স্থানীয় ফুটবল প্রেমী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছিল। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং ভ্রাতৃত্ববোধ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য ছিল। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। দুই দলের লড়াই উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ছিল।






