শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে চিকিৎসার পাশাপাশি শিশুরা পাবে বিনোদন প্লে-কর্ণার

ফেব্রুয়ারি ৪, ২০২৫
A A
মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে চিকিৎসার পাশাপাশি শিশুরা পাবে বিনোদন প্লে-কর্ণার

মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে চিকিৎসার পাশাপাশি শিশুরা পাবে বিনোদন প্লে-কর্ণার

৩৬২ Views

হাবিবুর রহমান, মধুপুর ॥
মানুষের মৌলিক মানবিক চাহিদার মধ্যে চিকিৎসা গুরুত্বপূর্ণ। খাদ্য বস্ত্রের মতো চিকিৎসাও স্থান দখল করেছে চাহিদার অন্যতম হিসেবে। যদি মানুষটি শিশু হয় তাহলে তো কথাই নেই। পাশাপাশি একটি শিশু সুন্দর ভাবে বেঁচে থাকা ও বেড়ে উঠার জন্য খাদ্য বস্ত্রের মতো চিত্ত বিনোদনও অপরিহার্য। শিশু মানসিক বিকাশে বিনোদন নিয়ামক হিসবে কাজ করে। শিশুদের বেশির ভাগ জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, পাতলা পায়খানার মতো রোগগুলোর ধকল একটু বেশি যায়। তাদের চিকিৎসার ছুটে যেতে হয় সরকারি বেসরকারি হাসপাতালে। এ সময় চিকিৎসাকালিন সময়ে শিশুরা খেলাধূলা করতে মেঝে বা বারান্দায় ছুটাছুটি করে থাকে। এদিক সেদিক ঘুরতে ছটফট করে। বাবা-মাকে নিয়ে ঘুরতে হয়। এসব বিষয় চিন্তা করে ১০০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোরে স্থাপন করা হলো শিশুদের প্লে কর্ণার। এখানে শিশুরা চিকিৎসার পাশাপাশি বিনোদনের সুবিধাও পাবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ব্যতিক্রমী শিশুদের জন্য ইনডোর প্রে কর্ণারের উদ্বোধন করা হয়েছে। নতুন ভবনের তৃতীয় তলায় স্থাপিত ইনডোর শিশু প্লে কর্ণারের উদ্বোধন করে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মধুপুর রোগী কল্যাণ সমিতির সভাপতি ডা. সাইদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও রোগী কল্যাণ সমিতির সদস্য সচিব মোস্তফা হোসাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, পৌর বিএনপির সভাপতি ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক নাজমুল হাসান রনি, জাতীয় নাগরিক অধিকার কমিটির সদস্য সবুজ মিয়াসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিশু ইনডোর প্লে কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে রোগী কল্যাণ সমিতির অর্থায়নে অন্তঃ বিভাগ শিশুদের জন্য একটি দোলনা স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ও রোগী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ সাইদুর রহমান জানান, মধুপুর রোগী কল্যাণ সমিতির মুল উদ্দেশ্য হলো হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা অসহায় হতদরিদ্র মানুষের চিকিৎসা ক্ষেত্রে সহায়তা প্রদান করা। হাসপাতালে অনেক রোগী আসেন যাদের পরীক্ষা-নিরিক্ষা বা ঔষধ কেনার মতো সামর্থ্য থাকে না। আমরা তাদেরকে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকি। এর অংশ হিসেবে শিশুদের চিকিৎসা সেবার পাশাপাশি বিনোদনের জন্য শিশু ইনডোর প্লে কর্ণার স্থাপনের শুভ উদ্বোধন করা। তিনি সকলের সহযোগিতাও কামনা করে।

 

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমধুপুর উপজেলামধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সমধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে চিকিৎসার পাশাপাশি শিশুরা পাবে বিনোদন প্লে-কর্ণার
Next Post
মির্জাপুরে ছাগলে তালগাছ খাওয়ার প্রতিবাদ করায় হামলা ॥ আহত ৩

গোপালপুরের মির্জাপুরে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী টুকু

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার- প্রতিমন্ত্রী টুকু

অক্টোবর ৩০, ২০২৬
মির্জাপুরে তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর গ্রেপ্তার

মির্জাপুরে তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক জাহাঙ্গীর গ্রেপ্তার

অক্টোবর ৩০, ২০২৬
মির্জাপুরের কদিমধল্যায় অজ্ঞাত পরিচয় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

মির্জাপুরের কদিমধল্যায় অজ্ঞাত পরিচয় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

অক্টোবর ৩০, ২০২৬
মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ বস্তা সার বোঝাই ট্রাক পুকুরে

মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ বস্তা সার বোঝাই ট্রাক পুকুরে

অক্টোবর ৩০, ২০২৬
টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে ৪ দল সেমিফাইনালের পথে

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে ৪ দল সেমিফাইনালের পথে

অক্টোবর ৩০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In