মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

জ্বালানি তেল সংকট ও দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রান্না ঘরে ॥ মানুষ চরম বিপাকে

এপ্রিল ১৯, ২০২৬
A A
জ্বালানি তেল সংকট ও দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রান্না ঘরে ॥ মানুষ চরম বিপাকে

জ্বালানি তেল সংকট ও দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রান্না ঘরে ॥ মানুষ চরম বিপাকে

৯৪ Views

স্টাফ রিপোর্টার ॥
ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে ও দাম বৃদ্ধির মারাত্মক প্রভাব পড়েছে টাঙ্গাইল জেলার রান্না ঘরেও। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় দাম বেড়েছে মাছ-সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের। বিশেষ করে কাঁচা বাজারে গিয়ে আগুন দাম দেখে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। রোববার (১৯ এপ্রিল) টাঙ্গাইলের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের তীব্র সংকট ও দাম বৃদ্ধির কারণে পণ্যবাহী ট্রাক ও লরি চলাচল কমেছে। যারা গাড়ি চালাচ্ছেন তারা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চারগুণ বেশি ভাড়া দাবি করছেন। ফলে উৎপাদিত পণ্য টাঙ্গাইলে পৌঁছাতে খরচ অনেক বেড়ে গেছে। যার প্রভাব পড়ছে পণ্যের দামে এবং ক্রেতার ওপর।
রোববার (১৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল জেলা শহরের পার্ক বাজার, ছয়আনি বাজার, সিটি বাজার এবং সন্তোষ বাজার ঘুরে দেখা গেছে, উত্তরবঙ্গ বা দক্ষিণাঞ্চল থেকে সবজি ও অন্যান্য খাদ্যপণ্যবাহী ট্রাক আসা অনেক কমে গেছে। বাজারে পণ্যের সরবরাহ কম। এ কারণে দামও বাড়তি। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিনের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। করলা, বেগুন ও ঝিঙের মতো সাধারণ সবজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি।

Advertisement

পরিবহন সংকটের কারণে খামার থেকে মুরগি ও মাছের সরবরাহ ব্যাহত হওয়ায় ব্রয়লার মুরগি ও মাছের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। গরু ও খাসির মাংসের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ আমিষের চাহিদা পূরণে নির্ভর করে থাকে মুরগির ওপর। রমজানের শেষদিকে মুরগির দাম বেশি ছিল, ঈদের পর কিছুটা কমে আসে। তবে বর্তমানে জ্বালানি তেলের কারণে পরিবহন সংকট দেখিয়ে ফের বেড়েছে মুরগির দাম।

রোববার (১৯ এপ্রিল) বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ২২০-২৩০ টাকায়; সোনালি ৩৫০ থেকে ৩৭০; দেশি মুরগি ৬৫০ এবং দেশি মোরগ ৭৩০ থেকে ৭৫০ টাকা। একইভাবে সরবরাহ কমে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তদের মাছ বলে পরিচিত পাঙাশ, তেলাপিয়া, পোয়া মাছের দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। বাজারে পাইকারি বিক্রেতা মিজানুর রহমান বলেন, বগুড়া থেকে যে ট্রাক আগে ১৫ হাজার টাকায় আসত, এখন সেটার ভাড়া চাচ্ছে ৪৫ হাজার টাকা। এতো ভাড়া দিয়ে মালামাল আনলে তো আমাদের লোকসান হবে, ক্রেতারাও তা কিনতে পারবেন না।

Advertisement

বাজারে পণ্য কিনতে এসেছেন পাইকারি বিক্রেতা আবু সায়েম। তিনি বলেন, আগে একটি পিকআপ ৫ থেকে ৭ হাজার টাকা ভাড়ায় যেত। তবে তেলের সংকট দেখিয়ে সেই ভাড়া এখন ১২ থেকে ১৫ হাজার টাকায় যেতে হয়। ফলে দাম বাড়ানো ছাড়া উপায় থাকে না। বাজারে কেনাকাটা করতে আসে বেসরকারি চাকরিজীবী আনিসুর রহমান বলেন, বেতন তো বাড়েনি, কিন্তু তেলের দোহাই দিয়ে বাজারের সবকিছুর দাম অনেক বেড়ে গেছে। আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাঁচে আমাদের মতো সাধারণ মানুষের পকেট খালি হচ্ছে। এভাবে চলতে থাকলে না খেয়ে থাকা ছাড়া উপায় নেই।
বাজারে কথা হয় সরকারি চাকরিজীবী মহিউদ্দিন আহমেদের সঙ্গে। তিনি বলেন, ঈদের পর বাজারে পণ্য ছিল, কিন্তু ক্রেতা ছিল না। ফলে দাম ছিল কম। এখন হয়েছে উল্টো। দাম এতো বেড়েছে যে, অন্যান্য খরচের বাজেটে কাটছাঁট করতে হচ্ছে। কাঁচাবাজারে ক্রেতা গাজী আকরাম বলেন, দুটি মুরগি কেনার চিন্তা করে বাজারে এসেছিলাম। এখন একটি কিনেই ফিরতে হচ্ছে। তিনি জানান, ৩৭০ টাকা কেজি দরে একটি পাকিস্তানি হাইব্রিড মুরগি কিনেছেন। খুচরা বিক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় মানুষ এখন পরিমাণে অনেক কম কিনছে। যার ফলে ব্যবসায় মন্দা ভাব চলছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsজ্বালানি তেল সংকট ও দাম বৃদ্ধির প্রভাব পড়েছে রান্না ঘরে ॥ মানুষ চরম বিপাকেটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
মধুপুরের শিশু ফাতেমা হত্যা মামলার আসামি আব্বাস গ্রেফতার

মধুপুরের শিশু ফাতেমা হত্যা মামলার আসামি আব্বাস গ্রেফতার

সর্বশেষ সংবাদ

হামের টিকা নিয়ে অবহেলা করেছে বিগত সরকার- প্রতিমন্ত্রী টুকু

হামের টিকা নিয়ে অবহেলা করেছে বিগত সরকার- প্রতিমন্ত্রী টুকু

এপ্রিল ২০, ২০২৬
মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার

এপ্রিল ২০, ২০২৬
টাঙ্গাইলে গায়ের রঙ কালো হওয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে গায়ের রঙ কালো হওয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

এপ্রিল ২০, ২০২৬
গোপালপুরে হাম-রুবেলার টিকা দান ক্যাম্পেইন উদ্বোধন

গোপালপুরে হাম-রুবেলার টিকা দান ক্যাম্পেইন উদ্বোধন

এপ্রিল ২০, ২০২৬
টাঙ্গাইলের পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা

টাঙ্গাইলের পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In