বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ভূঞাপুরে বিদ্যালয়ে না গিয়েও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা সেলু

জুন ১১, ২০২৬
A A
ভূঞাপুরে বিদ্যালয়ে না গিয়েও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা সেলু

ভূঞাপুরে বিদ্যালয়ে না গিয়েও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা সেলু

৬৭ Views

তথ্যসূত্র, জাগো নিউজ ॥
টাঙ্গাইলের ভূঞাপুর তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলু। অভিযোগ রয়েছে, তিনি বিদ্যালয়ে না গিয়েই ২৩ বছর ধরে নিয়মিত বেতন নিচ্ছেন। সরকার পরিবর্তনের পর বর্তমানে বিএনপির প্রভাব খাটিয়ে নিজ বাসাতেই বিদ্যালয়ের সব কার্যক্রম করছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষক ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১৯৯৫ সালে জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত হয় তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলু। বিগত ২০০৩ সালের জানুয়ারিতে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়।

Advertisement

তবে অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠার পর থেকে সেলু নিয়মিত বিদ্যালয়ে যান না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ম্যানেজ করে নিয়মিত বেতন উত্তোলন করতেন বলে অভিযোগ এলাকাবাসীর। তার বড় ভাই শাহ আলম তালুকদার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সেলিমুজ্জান সেলু বিগত ২০০৩ সালে উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ছিলেন। পরবর্তী সময়ে বিগত ২০০৯ সালে তিনি যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বিগত ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত সেলু উপজেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
স্থানীয়রা জানান, সরকার পতনের পর বিগত ২০২৪ সালে (৭ সেপ্টেম্বর) প্রভাব খাটিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অ্যাডহক কমিটি গঠন করেন সেলিমুজ্জান সেলু। তিনি ছয় মাসের জন্য সভাপতি নির্বাচিত হন। ছয় মাসের মধ্যে কমিটির নির্বাচন দেওয়ার কথা থাকলেও তিনি দেননি। পরবর্তীতে অ্যাডহক কমিটির মেয়াদ বাড়ানো হয়। এরপর থেকে নির্বাচন না দিয়েই এক বছর ৮ মাসের বেশি সময় ধরে সেলু কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

সেলিমুজ্জান সেলু একাধারে ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি।
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত খসড়া আচরণবিধি অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষক-কর্মচারী প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকতে। রাজনৈতিক পদ গ্রহণ করতে বা রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারবেন না। যদি কোনো প্রধান শিক্ষক সরাসরি রাজনীতিতে যুক্ত হন বা নির্বাচনি কার্যক্রমে অংশ নেন। তাহলে তা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার অধীনে অসদাচরণ হিসেবে গণ্য হবে। এ অপরাধে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জান সেলু প্রধান শিক্ষকদের দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, বিশেষ প্রোগ্রাম ছাড়া সেলিমুজ্জান সেলু বিদ্যালয়ে আসেন না। বিদ্যালয়ের যত দাপ্তরিক কাজ আছে তার বাসা থেকেই করেন।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, সেলিমুজ্জান সেলু বিগত সরকারের আমলেও প্রধান শিক্ষক ছিলেন। বর্তমান সরকারের আমলেও প্রধান শিক্ষকদের দায়িত্ব পালন করছেন। ঈদের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাত্র খুলেছে। বিষয়টি নিয়ে একাডেমি সুপারভাইজারকে পরিদর্শন করতে বলেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলেন, যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান যদি দলের নেতাও হন, তবু তাকে তার দায়িত্ব পালন করতে হবে। আর যদি দায়িত্ব পালন না করেন। তবে সেই দায়ভার দল নেবে না।

Advertisement

মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার একাংশের সভাপতি আব্দুল কাদের জাগো নিউজকে বলেন, ভূঞাপুর অ্যাডহক কমিটি করতে তিনি আমাদের কাছে কোনো অনুমোদন নেননি।
এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা শাখার আরেক অংশের সভাপতি শামিম আল মামুন জুয়েল জাগো নিউজকে বলেন, প্রথম পর্যায়ে ছয় মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে নির্বাচন করতে না পারায় আবারও কমিটির মেয়াদ বাড়ানো হয়, কিন্তু কেনো নির্বাচন হয়নি।
এসব অভিযোগের বিষয়ে সেলিমুজ্জামান সেলু জাগো নিউজকে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। কমিটির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি এসে কথা বলতে বলেন। এ ব্যাপারে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জাগো নিউজকে বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হলাম। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদভূঞাপুর উপজেলাভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাভূঞাপুর উপজেলা বিএনপিভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারভূঞাপুর তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ভূঞাপুরে বিদ্যালয়ে না গিয়েও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা সেলু

সর্বশেষ সংবাদ

ভূঞাপুরে বিদ্যালয়ে না গিয়েও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা সেলু

ভূঞাপুরে বিদ্যালয়ে না গিয়েও ২৩ বছর ধরে বেতন নিচ্ছেন বিএনপি নেতা সেলু

জুন ১১, ২০২৬
গোপালপুরে ঝড়ে ভেঙে পড়েছে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছ

গোপালপুরে ঝড়ে ভেঙে পড়েছে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া গাছ

জুন ১১, ২০২৬
মির্জাপুরের আজগানায় মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মির্জাপুরের আজগানায় মাদক বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুন ১১, ২০২৬
মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
টাঙ্গাইলে অবৈধ ডিজেল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলে ডিজেল তৈরির অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জুন ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In