
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিধ মাহমুদা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আব্দুল রউফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, সহসভাপতি ডিএম শওকত আকবর, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রথম দিনে উপজেলার ১ হাজার ২শ’ কৃষকের মধ্যে প্রত্যেককে ২০ কেজি সার ও এক কেজি করে সরিষা বীজ দেওয়া হয়। চলতি রবি মৌসুমে উপজেলার ১৬ হাজার কৃষককে এই প্রনোদনা দেওয়া হবে বলে মির্জাপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব মন্ডল জানিয়েছেন।






