রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আইন আদালত

মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে মব ও হয়রানির শিকার

সখীপুরে বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার

নভেম্বর ১৪, ২০২৬
A A
সখীপুরে বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার

সখীপুরে বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার

১৫৫ Views

সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে বিএনপি নেতার নেতৃত্বে সংঘবদ্ধ জনতার (মব) হামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে কেন্দ্র করে। ওই মামলায় গ্রেপ্তার চার সাংবাদিককে হাতকড়া পরিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া সাংবাদিকরা হলেন- এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।
এ ঘটনায় শনিবার (১৪ নভেম্বর) সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। মামলার বাদী একজন বিএনপি নেতা হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Advertisement

গ্রেপ্তার সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চার সাংবাদিক দেওবাড়ী বাজার এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় স্থানীয়ভাবে করা সালিশের সংবাদ সংগ্রহ করতে যান। তাঁদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় যুবক নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগটি মাতবরদের সহযোগিতায় ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা করা হয়। এর মধ্যে ওই নারীকে ২ লাখ টাকা এবং মাতবরদের ৮০ হাজার টাকা দেওয়া হয় বলে তাঁরা জানতে পারেন। সংবাদ সংগ্রহের একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের পাশের একটি বাড়িতে মাদক সেবনের তথ্য দেন। পরে সাংবাদিকরা ওই বাড়িতে গিয়ে কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন বলে তাঁদের দাবি। এ সময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরে জাহিদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বাজারে নিয়ে যান।

সাংবাদিকদের অভিযোগ, সেখানে জাহিদের ডাকে দুই থেকে তিন শতাধিক লোক জড়ো হয়ে তাঁদের ঘিরে ধরে এবং হেনস্তার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তাঁদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে। তা নিয়ে দফায় দফায় আলোচনা হয় বলেও দাবি করেছেন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের আরও অভিযোগ, শনিবার (১৪ নভেম্বর) সকালে বিএনপি নেতা ফজলুর রহমান বাদী হয়ে চাঁদাবাজির মামলা করলেও মামলায় কথিত মাদক সেবনকারীদের কাউকে আসামি করা হয়নি। বরং ভিডিও ধারণ করতে যাওয়া সাংবাদিকদেরই মামলায় জড়ানো হয়েছে।
আদালতে নেওয়ার পথে এনটিভি ডিজিটালের প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের বলেন, মাদকসেবীরা আমাদের ম্যানেজ করার চেষ্টা করেছে। আমরা রাজি না হওয়ায় মব সৃষ্টি করে আমাদের ফাঁসানো হয়েছে। আমাদের এক সহকারীর পকেটে জোর করে আট হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয়। অথচ যাদের মাদক সেবনের ভিডিও ধারণ করা হয়েছে, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Advertisement

এদিকে মামলার বাদী বিএনপি নেতা ফজলুর রহমান ফজলুর কাছে সাংবাদিকরা তাঁর কাছ থেকে চাঁদা দাবি বা আদায় করেছেন কি না, জানতে চাইলে তিনি চাঁদা দেননি বলে জানান। এমনকি অভিযুক্ত সাংবাদিকদের নামও তিনি বলতে পারেননি বলে সাংবাদিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে স্থানীয় এক নারী সাংবাদিকদের চাঁদা দিয়েছেন বলে জানিয়েছেন। ফলে চাঁদাবাজির মামলার বাদী ও অভিযোগের কথিত ভুক্তভোগীকে ঘিরে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় জেলা ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যাঁর কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে বলে অভিযোগ, তিনি কেন মামলার বাদী হননি- এমন প্রশ্নের সুস্পষ্ট জবাব দিতে পারেননি তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদাঁড়িয়াপুর ইউনিয়নসখীপুর উপজেলাসখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সখীপুরে বিএনপি নেতার মামলায় ৪ সাংবাদিক গ্রেপ্তার
Next Post
মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক যুবরাজ গ্রেপ্তার

মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক যুবরাজ গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

মির্জাপুরে মাকে হত্যার দায়ে ছেলে ইউনুসের মৃত্যুদন্ডাদেশ

মির্জাপুরে মাকে হত্যার দায়ে ছেলে ইউনুসের মৃত্যুদন্ডাদেশ

নভেম্বর ১৫, ২০২৬
মির্জাপুর আজগানা ইউনিয়ন বিএনপি নেতা কবীরের ছেলে ছাত্রলীগ নেতা সৌরভ গ্রেপ্তার

মির্জাপুর আজগানা ইউনিয়ন বিএনপি নেতা কবীরের ছেলে ছাত্রলীগ নেতা সৌরভ গ্রেপ্তার

নভেম্বর ১৫, ২০২৬
মওলানা ভাসানী ক্ষমতার রাজনীতি করেননি- কবি আবদুল হাই শিকদার

মওলানা ভাসানী ক্ষমতার রাজনীতি করেননি- কবি আবদুল হাই শিকদার

নভেম্বর ১৫, ২০২৬
মির্জাপুরে পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

মির্জাপুরে পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

নভেম্বর ১৫, ২০২৬
শহরের আদি টাঙ্গাইলে চোরের উপদ্রব বৃদ্ধি ॥ তিন ভরি স্বর্ণালংকার লুট

শহরের আদি টাঙ্গাইলে চোরের উপদ্রব বৃদ্ধি ॥ তিন ভরি স্বর্ণালংকার লুট

নভেম্বর ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In